তোমার বুকের পাশে শুয়ে থাকবে বিপুল আক্রোশে,
স্তনদুটি শঙ্খনাদ করে উঠবে ঘুমন্ত কামড়ালে,
নাভিগর্তে আঙুলের রক্ত ও প্রপাত পড়বে ঝরে----
এ-বয়সে সব কাজ করতে পারি প্রেমে ও সম্মোহে |
বিদায় নেবার আগে বলে যেও অধরে চুম্বন
বারবার ভিক্ষা করি, আমাকে জাগাও নিরুপমা---
আমাকে জাগাও আর গ্লানি দিও ছড়িয়ে-ছিটিয়ে,
এ-বয়সে ভিক্ষাবৃত্তি কেবল আমাকে শোভা পায় !
জানি না বলেই আসি, নিকটেতে স্বজন রয়েছে |
তারি মধ্যে রং খেলা এ-বয়সে সমূহ মানায়,
তোমার চুম্বনরসে মদ্যপান করি,
মুহূর্তে শতাব্দী কেটে যায় !
যাবার সময় ব’লো ফিরে আসবে শুকতারা হ’লে
সন্ধ্যার বিপুল ছায়া ভাঙে এসে পশ্চিমি দরজায় ;
যাবার সময় বলি, ক্লেদ মরে হিংসার দু’পাশে,
আমি ব্যগ্রতম হাতে তোমাকে সাজাই---
দাঁড়াও, আশির নখে ভিক্ষা দাও, নিঃস্তব্ধতা থেকে
তোমার সন্তান আমি দিয়ে যাব, দ্বিরুক্তি করব না ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন