ধূলোতে ওই ঘূর্ণী, ঘোরো সুদর্শন পোকা
দূরের চিঠি কাছে আনাও সুদর্শন পোকা
শুভ খবর কাছে আনাও, দাবার চালে দোলা বানাও
হা পিত্যেশ নোলা বানাও সুদর্শন পোকা!
আঙুল চেলে গণ্ডি করি সুদর্শন পোকা
নিখাকি হাতে গড় করেছি সুদর্শন পোকা
ধূলোর ঘর ভাঙো তুখোড় সুদর্শন পোকা
বেরিয়ে এসো, মন্দ বেশে–সুদর্শন পোকা!
তামাভরণ যেটুকু ছিলো স্যাকরাবাড়ি গ্যালো
চার খেজুরগাছের রস মোল্লাবাড়ি পেলো
পরার কানি হাতের পাণি, মড়ার কাঠ কই?
ছেলেপুলের বুক না তো ও, ডোঙার ওপর-ছই!
লোকটা আছে, না ফুঁকে গ্যাছে- দিও না মোকে ধোঁকা
আজ না দিলি, কাল ক’রো না সুদর্শন পোকা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন