অভিনব দুটি হাতে দেয়াল দরোজা খুলে দাও।
ততক্ষণে রোদ্দুর পৌচেছে
গোটারাত ঘুরে ঘুরে রোদ্দুর পৌঁচেছে
ঘরে।
কিছুটা নড়বড়ে
ছিলো ঘর।
এককোণে পাথর
তেমন সন্তুষ্ট নয়, ‘দখল দখল শব্দ করে।
দাবি তার ঘরটি ভরাবে
মানুষের মাথায় চড়াবে
তার ভার।
আর
যদি পারে
গিলে খাবে মানুষের স্বপ্ন নিয়ে বাঁচা
অন্ধকারে!
তা কি হয়?
রোদ্দুরের ফুল ফোটে
ঘরে যে-হাতে দরোজা খোলো
সেই হাত শানাও পাথরে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন