প্রধান সড়ক থেকে বাঁধ পথ নদী অব্দি গেছে-
সোজা, আঁকাবাঁকা নয়, হাট থেকে পথও বেশি নয়,
অন্ধকার, বৃষ্টি নেই, মাখনের মতো কাদামাখা
পথ গেছে নদী অব্দি, নদী গিয়ে সমুদ্রে পড়েছে।
এভাবেই যেতে হয় ছোট থেকে বড়-র ভিতরে
কলকাতায় সংকোচন উধাও মাঠে ও নদীজলে।
ছোটখাট কুঁড়েঘর মাঠের বিস্তৃত পরিপাশে
ছোট কিন্তু মর্যাদায় দীর্ঘ দীর্ঘতর হয়ে আছে,
তালখেজুরেরা ছায়া মাথা পেতে নিয়ে ভারি খুশি।
হলদি নদীর জলে সারিবদ্ধ মোষ নৌকা-জোড়া
নৌকারই দুপাশে পাশে ভেসে যায় দূরবর্তী চরে
ঘাস খেতে,
মানুষ খায় না ঘাস, মানুষ কী খায়!
নিজেও জানে না, আছে দুটি হাত পেতে:
ভাত দাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন