পর্দাগুলো হার মানছে বাতাসের সঙ্গে পাল্লা দিতে।
বাহিরে বাতাস বেশি, খর হয়ে উঠছে রোদে-নুনে,
চটচটে চামড়ায় টিপ দিতে উঠে আসছে ধুলোবালি-
পরিচ্ছন্ন থাকা বড় কষ্টকর সমুদ্রের পাশে!
সমুদ্র জীবিত আছে, মৌনের উপরে আছে মেঘ,
মেঘের মতন এলোমেলো ঢেউ আছড়ে পড়ে তীরে,
আবার গুটিয়ে যায়, কেন্নোর মতন, ছোঁয়া লেগে।
ফুঁসে ফিরে আসে ফের, ঘা-খাওয়া জন্তুর মতো, তীরে।
এইভাবে কিছুদিন সমুদ্রের পাশে থেকে উঠে-
জঙ্গলের দিকে সরে যেতে পরিণত লোভ হলো।
সেখানে, শালের বনে, ক্ষেপে ওঠে হাওয়ার সংশ্রব,
শান্ত হাওয়া দোল খায়, শালের শিখর ধরে একা-
আকাশ তাকিয়ে থাকে, বাল্যকাল, বাতাসের দিকে
নিচে থেকে আমি ঐ রূপবান আন্দোলন দেখি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন