(শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি)
মানুষের মৃত্যু হলে মানুষের জন্য তার শোক
পড়ে থাকে কিছুদিন, ব্যবহৃত জিনিসেরা থাকে
জামা ও কাপড় থাকে, ছেঁড়া, জুতো তাও থেকে যায়
হয়তো বা পা-দুখানি রাঙা হলে পদচ্ছাপ থাকে
অনুপস্থিতি আর মরা পদচ্ছাপ রেখে ওরা
যাদের পিছনে ফেলে দিয়ে গেলে, তারা মনে করে
তোমার স্বভাবস্মৃতি তোমার ভালোর সীমাহীন
তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখনো
হতেও পারে না বলে মনে হয়, হতে পারে নাকি?
মৃত্যুর দুদিন আগে তোমাকে কী সুন্দর দেখালো!
গল্প বলেছিলে বটে, আর কোনো কাজ বাকি নেই ঋণ নেই
কারো কাছে, পাওনা নিয়ে করিনি তদবির
আমি সুখী, তুমি জানো সুখ কাকে বলে?
সুখ সেই বিষণ্ণতা যে আমার কোলে বসে থাকে
অনন্যা একাকী কন্যা সেও তার নিজস্ব গৃহের
বারান্দায় বসে থাকে রাজার পুত্রের খেলাঘরে
তারো কাছে আমি এক বাতিল বাবার
স্মৃতি ছাড়া কিছু নয় অতীতের বিঘ্নও মধুর!
নিজেকে সরিয়ে নিতে আজ, পূর্ণ আছি বলে
জানিনা কখনো যদি পূর্ণতায় ইঁদুরের দাঁত
চাম কেটে বসে আর ফুটো করে বালিশ
তাহলে উজ্জ্বল তুলো বাতাস ভাসাবে
পঙ্গু অনর্থক দিন বৃথা চলে যাবে
দক্ষিণ দুয়ারে এসে দাঁড়াবে নির্ঘাৎ
চতুর্দোলা নিয়ে যম—
অপমান লাগে...
মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন