হয়েছিলো নিষ্ক্রান্ত হাওয়ায়, শরণার্থী গন্ধের মতন
জঙ্গলের সুঁড়িপথ ধরে
ওরাওঁ যুবার কাঁধে টাঙি।
গভীর সে-রাতে পেঁচা ডাকে,
আর সবই শুন্শান্ নিশুতি,
ট্যারা হয়ে আছে একা চাঁদ,
তারাগুলি বাতাসের মতো
জলে ভেজা, ভাঙাচোরা, গুঁড়ো-
জঙ্গলও কিছুটা উড়ো পুড়ো
কী যেন কী হবে মনে হয়,
কী যেন কী হবে মনে হয়!
একা কেন চলে ও-যুবক, ওকি প্রকৃতই বন্ধুহীন,
ওকি প্রকৃতই কোনও কাজ করতে যাচ্ছে এ রাতে?
এ-সময় ছিলো না মধুর, দুটি বাধ্য বাহুর সংশ্রবে
থাকা ও স্বপ্নের মধ্যে কথা বলাবলি,
ছিলো না কি ভালো,
কালো যুবাটির দুটি চোখ তবে অমন ঘোরালো,
কেন হনু দুটিতে নিষ্ঠুর পাথরের টুকরো গেঁথে আছে?
পথ চলে পিছনে তাকায়,
কীসের ঘেন্নায় থুতু ফেলে-
‘দিক্’ নয়, জানে হিংস্র পশু
এ অবাধ-অগাধ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন