জানলা থেকে মুখ বাড়ালে নদী আমার ছোট্ট নদী
গঙ্গা থেকে ছুটে আসছো বাড়ির পাশে থাকবে ব’লে
আকাশ ভেঙে পড়লো হঠাৎ শহরে ময়দানের ঘাসে
জানলা থেকে মুখ বাড়ালে নদী আমার ছোট্ট নদী
হারিয়ে গেছে গলির শহর, বাস ডুবেছে, ডুবেছে ট্রাম
কলকাতা শহরটি দেখায় বানের জলে ভাসন্ত গ্রাম
চেনা যায় না, চেনা যায় না- গলির নদীর নৌকো বুকে
চলছে ছুটে এদিক-ওদিক, ঘাটগুলি ঐ সিঁড়ির প্রান্ত।
মেঘের বিমান যাচ্ছে উড়ে; আমরা গভীর শব্দ শুনি
শব্দ খুবই রহস্যময়- বরিশালের গাঙের পানি
যেমন ভাবে শব্দ করে, কামান দাগে জলের নিচে
তেমন মেঘে কাটছে আগুন, জল পড়ে এই মৃৎ পিরিচে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন