গাছের শিকড়গুলি মাটি ধরে কী তীব্র ক্ষুধায়
প্রতিষ্ঠিত হবে বলে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন
মানুষের মতো তার প্রতিষ্ঠাও চাই, মনে ক’রে-
দাঁড়িয়ে রয়েছে একা-একা, ঐ জঙ্গলের মাঝে।
জঙ্গল মিলিত-বৃক্ষে, পাতায় সংবদ্ধ হয়ে আছে,
ভিড়ের মতন আছে, হয়ে নেই গাছের মতন
একক, নিঃসঙ্গ হয়ে, আছে ভিড়ে সমুদ্রের মতো
নীলকণ্ঠ ঢেউ, জল, বালি আছে, জলের নিকটে।
গাছের শিকড়গুলি মাটি ধরে কী তীব্র ক্ষুধায়
প্রতিষ্ঠিত হবে বলে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন