ছেলেবেলার ফুলঝুরি, তোমার নাম আমার এখনো মনে আছে।
বলো তো আমার মন ভালো কিনা?
মোরগঝুঁটি ডাকবাক্সে সাদা পাতা ফেলবামাত্তর কি তুখোড় সব চিঠি—
নিচে লেখা: প্রণাম জানবেন, ভালোবাসা নেবেন।
আরে বাপু, আমি তো ওটুকুর জন্যেই ব্যাকুল!
সেই যবে থেকে চটা-ওটা মার্বেল-গুলি জমাই,
যবে থেকে চুড়ি-লম্পর যোগাযোগে বানাই শিকলি,
অষ্টপ্রহর বুকে ছিপি এঁটে গুমোরে মাটিতে পা পড়ে না;
তবে থেকেই, ভালোবাসা, তোমার জন্যে ওত পেতে আছি।
জন্মভূমি—কথাটার মধ্যে এক আশ্চর্য মাদুর বিছানো আছে,
তাতেও শুয়ে দেখতে পারো।
জ্বালাযন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও টের পাই—
মানুষ যেমন ফুল, মানুষ তেমনি কাঁটা!
ঘরের ভেতরকার আসবাবে হোঁচট খেলেও তো তাকে রাখো!
সুতরাং—
ভালো মনকে বুঝ দিতে সময় লাগার কথা নয়
ফুলঝুরি, তোমার নাম আমার এখনো মনে আছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন