কেন ক্রুদ্ধ নখ বেঁধে কাঁধের উপরে?
টিলাখানি চিৎ, কাঁধে গাছ তার শিকড় গেড়েছে
খর, হিংস্র নখ নয়, সম্ভোগ-সংক্রান্ত নখগুলি
বিঁধে, হল্লাগুল্লা করে, সানুদেশে আনন্দও করে।
কেন ক্রুদ্ধ নখ বেঁধে কাঁধের উপরে?
এই কি সময় ঐ দুজনের পর্যুদস্ত হওয়া
প্রেম ও পাথরে? আছে চতুর্দিকে বনবর্গী হাওয়া
ঝর্ণার নিকটে কিছু চাওয়া আছে গ্রামবাসীদেরও!
এই কি সময় ঐ দুজনের পর্যুদণ্ড হওয়া
প্রেমে ও পাথরে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন