দু’জনের জন্যে এই স্বেচ্ছানির্বাসিত বনবাস
গরুমারা বাংলোখানি জঙ্গলের গভীর টিলার
উপরে, ঘোমটা পরে আছে- মুখ দেখবো বলে
সমতল থেকে আমরা উঠে এসে দুয়ারে দাঁড়াই।
পাটাতন তুলে নাও, পরিখা সজাগ করে দাও
যাতে হাতি প্রভৃতি জন্তুরা
বাংলোর উঠোনে চলে সরাসরি না ভাসাতে পারে
হিংস্র ও নিষ্ঠুর লোভ স্থগিত বাতাসে।
জঙ্গলে বাতাস ভারি, সামান্য ঝিঁঝিঁর শব্দে, মনে হয়, পৃথিবীর ক্ষতি
দারুণ গভীর হয়ে কানে বাজে মানুষের একা
গাছ সবই দ্যাখে আর অধিকন্তু, তারই বেশি দেখা
মানুষের চেয়ে, তার পাতার সহস্রতম চোখ।
দুজনের জন্যে এই স্বেচ্ছানির্বাসিত বনবাস…
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন