দশ বছর আগে দেখা বল্লভপুরের ঘাট স্মৃতিতে জ্বলছিলো।
তাই ধুন্ধুমার বৃষ্টি তুচ্ছ করে, ভিজতে-ভিজতে সেখানে পৌঁছুই;
কানালের বাঁধ ধরে সেখানে পৌঁছনো কষ্টকর, তাই
পথ ধরে গেছি।
সেবার রোদ্দুর ছিলো। ঠা ঠা রোদ, অসহ্য গরম
কুলকুলানো ঘামে ভিজে, ঐ হাঁড়িয়া-মচ্ছবে পৌঁছে গেছি।
চাটায়ে শুকোচ্ছে ভাত, তিজেলে শুয়োর
রামকিংকরের গড়া মূর্তি বসে এখানে-সেখানে,
শিল্পশালা মনে করে গোটা একটি দিন আমরা সেখানে ছিলাম,
সন্ধ্যার মাদল বেজে উঠেছিলো দ্রিমিকি প্রিমিকি
দুটি থেকে দুশো নৃত্যরত পায়ে এগোনো-পেছোনো…
কী যে ভালো লেগেছিলো বল্লভপুরের সেই অসহ্য গরম, গোটা দিন!
এবার সমস্ত গেছে, বদলে গেছে,
উঠোন উধাও আজ ছোটো
নানান দোকানে ফাঁদ পাতা গেছে, মাদল বাজেনি।
রামকিংকরের মূর্তি ক্ষতিগ্রস্ত, বস্তুত নকল
মানুষের মুখচোখ মাত্র দশবছরে বদলে গেছে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন