নাপ্তে দোকানের মতো ছবি তোর পশ্চিমে টাঙানো
দিগরিয়া, আতিশয্য দিয়ে ঘেরা জানালা কপাট
নকাশি কাঁথার ফ্রেম, ফোঁড় তোলে ভাসমান বকে
ইচিরি কিচিরি করে আলো, আলেয়ার মতো দূরে!
স্বপ্নের আলিসা ঘেঁষে দাঁড়িয়েছি তোমার মহিমা
অন্তর্গত করবো ব’লে, সারসের মতো ঠুকরে ঠোঁটে
তোমার রঙের চুমকি সল্মাকাজ, অঙ্গে নেবো ব’লে
দাঁড়িয়ে, রয়েছি, এই সত্তর-বয়স্ক বাড়িটার
ছাতে, একা- একা নয়, অনেকেই আছে…
দৃশ্যত, দৃশ্যের বাইরে আছে ভূত, ভুষো ও পাথর-
দিগরিয়া, সূর্য গেলে, তুমি হও পাহাড়ি দরবেশ!
একা একা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন