বৃষ্টিতে কেমন লাগবে, একদিন পুলকে পালক
ভিজিয়ে দেখেছি, ভালো তেমন লাগে না।
বরং বারান্দা থেকে যদি দেখি তুমি ভিজে কাক,
কেমন রোমাঞ্চ লাগে, প্রখর কনট্যুরে
ভাসে বয়া, সুঁড়িপথ, ধারালো কাতান,
অহরহ মেঘ করে সজল আকাশে,
কখনো চিক্কুর দেয়, শিরায় দোপাটি
ফেটে সর্বনাশ করে রক্তের ভিতরে…
ধ্বংস ধ্বংস করো দেহ মেঘ-বৃষ্টি-ঝড়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন