ছড়া এক্কে ছড়া, ছড়া দুগুণে দুই
ছড়ার বুকের মদ্দিখানে পান্সি পেতে শুই।
ধানের ছড়া গানের ছড়া ছড়ার শতেক ভাই
ছড়ার রাজা রবিন ঠাকুর, আর রাজা মিঠাই।
আরেক রাজা রায় সুকুমার, আছেন তো স্মরণে?
আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে।
ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই
ছড়া তো নয় পালকি, বাপা, ছজন কাহার চাই!
ছড়া নিজেই বইতে পারে কইতে পারে, দুইই–
বাংলা ভাষা মায়ের ভাষা তার তুলোতে শুই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন