বয়ঃসন্ধি, কাপড় ছিঁড়ত ভোরবেলাতেই---
এ তো এমন বয়ঃসন্ধি, কাপড় ছিঁড়ত ভোরবেলাতেই !
না যদি সে পোহাত রাত, দু’হাতে তার আগলে ব’সে
আল্ সে বা ছাদ যেখানে থাক্, দু’হাতে এক নখের জব্দ
ক’রে মারতাম আধকপালে, কুমারী সেই ভোরবেলাতেই---
তখন ? সে তো বয়ঃসন্ধি, দু’হাতে দুই কঠোর মিনার
ভাঙতে-ভাঙতে, শায়া-সেমিজ টুকরো হতো দশ নখরে |
আসলে এক বয়ঃসন্ধি, থাকত বলে তাকে মানায়,
এই উড়ন্তচণ্ডিপর্ণা, আসলে সেই বয়ঃসন্ধি !
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন