ভালোবাসা পিঁড়ি পেতে রেখেছিলো উঠানের কোণে।
ছায়া ছিলো, মায়া ছিলো, মুথা ঘাস ছিলো
ছাঁচতলায় আর ছিলো বৃষ্টি-ক্ষতগুলি…
ভালোবাসা পিঁড়ি পেতে রেখেছিলো উঠোনের কোণে
কিন্তু সে পিঁড়িতে এসে এখনো বসেনি
কেউ, ধীর পায়ে এসে, ত্রস্ত, একা একা
কেউ সে পিঁড়িতে এসে এখনো বসেনি
গভীর গভীরতর রাত হয়ে এলো
কেউ সে-পিঁড়িতে এসে এখনো বসেনি
গভীর গভীরতর রাত শেষ হলো
কেউ সে-পিঁড়িতে এসে এখনো বসেনি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন