গাছগুলো তুলে আনো, বাগানে বসাও
আমার দরকার শঙ্খ, গাছ দেখা
গাছ দেখে যাওয়া
গাছের সবজেটকু শরীরে দরকার
আরোগ্যের জন্যে ঐ সবুজের ভীষণ দরকার
বহুদিন জঙ্গলে কাটেনি
দিন
বহদিন জঙ্গলে যাইনি
বহুদিন শহরেই আছি
শহরের অসংখ হাঁ করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে…
তাই বলি, গাছ তুলে আনো
বাগানে বসাও,
আমি দেখি
চোখ তো সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান
গাছ আনো,
বাগানে বসাও।
আমি দেখি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন