ধনুকের মত টংকার দিল টাকা
তোমার উষ্ণ, লাল কিংখাবে ঢাকা
উজ্জ্বল মুখ যেনবা পয়সা সোনালি রূপালি তামা
পরপর দেখি বেজে চলে যায় নিত্য
পরিবর্তিত তোমার মুখের সারি
দেখেও দেখি না চিনি তবু বিদেশিনী
প্লাটিনাম সে কি দস্তা কিংবা তামা
নাকি সে নকল তারা
মঞ্চের কালো পর্দার পর রূপার চুমকি তুমি
মনে হয় যেন বার্মা টিকের নিপুণ পালিশ,
সেগুন কাঠের ওয়ার্ডরোব
গিলে খাবে বুঝি পৃথিবীর সব
সোনালি, রূপালি শাড়ি
ওগো কি সূক্ষ্ম তোমার চিকণ ক্ষুধা
স্যাটিন কিংবা শীফন ব্যতীত সোনামুখ যেন তামা
ভয়াল, হিংস্র তোমার মুখের সারি
লৌহ কঠিন বিশাল উদর খোলা যেন সিন্দুক
ভরে দেবো সোনাদানা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন