ঐ গাঁয়ের ঐ পাশে মোদের
চোট্ট একটি গ্রাম---
সেই গ্রামেতে থাকতো মেয়ে
ময়না তাহার নাম-
ফুলের চেয়েও সুন্দর ছিল
মিষ্টি মুখের হাসি---
তাইতো আমি যত্ন করে
এতো ভালোবাসি!
অনেক দিন আগের নয়
চেনা চেনা কথা-
আসতে যদি দেরি হতো
কাঁদতো বসে একা!
ঐ গাঁয়ের ঐ আম বাগানে
মোদের হতো দেখা
আমার সাথে কইত কথা
ঠোঁট করিয়া বাঁকা!
প্রতিদিন আসতো একা
কলেজ যাওয়ার পথে
আমার সাথে কইত কথা
দৌলন দোলার সাথে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন