ভুল - ১.
শংকর ব্রহ্ম
তুমি খুব ভুল করেছ,আমায় ভালবেসে
আরও কত মানুষজন, তোমার আশেপাশে।
তুমি মোটেই ঠিক করোনি,
চাঁদের জ্যোৎস্না মেখে
আজও অনেক সুজন তোমায়
মনের কথা লেখে।
তুমি খুব ভুল করেছ,আমার কথা ভেবে
এমন কত স্বজন আছে,বুকে টেনে নেবে,
তুমি মোটেই ঠিক করোনি,
আমার কথা লিখে
কত কবি কাব্য লেখে
তোমার কাছে শিখে।
তুমি খুব ভুল করেছ, আমায় ভালবেসে
চাঁদ তারা নদী বাতাস,এ'সব শুনে হাসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী