ভয় ভাবনা
শংকর ব্রহ্ম
কি জানি কি হয়
করে শুধু ভয়
দ্বিধা সংশয়ে মরি,
ভয়ে ভয়ে আমি
ঠিক যে তখনই
মনটাকে চেপে ধরি।
ছাড় ছাড় ওরে
যাব আমি মরে
সে যে শুধু হাসফাস করে,
মনটা মরলে পরে
আমিও কি ওরে
জীর্ণ পাতার মতো
অনায়াসে যাব ঝরে?
আগে সেই ভয়
করে নিতে জয়
হবে নিজ ভিতরেই,
না হলে সে ভয়
কুরে কুরে ক্ষয়
করে দেবে অচিরেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন