ভয় কী
শংকর ব্রহ্ম
যদি চাও তুমি দু'কূল ভাসাও
অকূল পাথারে ভাসব,
দেখ তুমি চেয়ে ভাসতে ভাসতে
হো হো করে আমি হাসব।
ভয় কী আমার,আমি তো দেবার
সবটুকু দিয়ে ফেলেছি,
ভেবেছিলে বুঝি,তোমাকে নিয়ে
আমি ছেলেখেলা খেলেছি?
ডুবতে আসিনি,ভাসব বলেই
আমি তো নিকটে এসেছি,
সবকিছু ভুলে, আমি তো তোমাকে
মনে প্রাণে ভালবেসেছি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন