ভেসে যাওয়া
শংকর ব্রহ্ম
একটি বকুল গাছ ঝুঁকে আছে নদীর কিনারে
কেউ এর মানে খোঁজে নির্জন দুপুরে?
অথচ বকুল তুমি ঝুঁকে এলে নিকটে আমার
লোকে কেন মানে খোঁজে তার?
এই যে সেজেছো তুমি বসন্ত বাহার
এতে আমার তো ভূমিকাই নেই
লোকে তবু আড় চোখে
আমাকে একবার কেন দেখবেই?
সাজলে অচেনা লাগে তোমাকে আমার
এর কোন মানে হয়?
চেনাকেই যদি এতটা অচেনা লাগে
লোকে বলে এতটা ন্যাকামো মোটে ভাল নয়
এই যে এখানে থাকা, থেকে যাওয়া শুধু
এর কোন মানে হয়?
গূঢ় কোন মানে আছে তাই থেকে যাওয়া
নতুবা তীব্র স্রোতে ভেসে যেতে
কোনও দ্বিধা নেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন