ভেজা মনের কথা
শংকর ব্রহ্ম
-
শক্ত হয়ে বসব যখন হালে
লাগবে বাতাস পালে
সূর্য নিবিড় আভা দেবে
রাঙিয়ে তোমার গালে।
বৃষ্টি ভেজা দুপুরগুলো
আসত ফিরে যদি,
বুকের ভিতর বয়ে যেত
উথাল পাথাল নদী।
সুখের মাঝে ভাসব যদি
উথাল পাথাল স্রোতে,
আনন্দে যে ভিজবে এ'মন
নিবিড় অশ্রুপাতে।
বৃষ্টি ভেজা সন্ধ্যাগুলো
বাজায় নূপুর মনে
সেই কথাটাই বলব আমি
তোমার কানে কানে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন