ভালবাসাহীন
শংকর ব্রহ্ম
ভালবাসা না পেলে আমি সব কিছু লন্ডভন্ড করে দেব
বন্যা ডেকে আনব ভূমিকম্প ঘটাব
ভালবাসা না পেলে নিজের বুকের রক্তে
ভিজিয়ে নেব রুমাল
এবং সেই রুমালে ঢেকে দেব সূর্যকে
রক্তাক্ত ক্লেদ ছড়িয়ে পড়বে তোমাদের পৃথিবীতে
ভালবাসা না পেলে
আমি কুকুরের বকলসে বাঁধব ঈশ্বর
এবং সেই ঈশ্বর নাচ দেখাবে বাঁদরের
পাপের ভয় মুহূর্তে ছড়িয়ে পড়বে তোমার হৃদয়ে
ভালবাসা না পেলে সকলকে জাহান্নামে নিয়ে যাব
খুলে দেব বিপথের সদর দরোজা
হো হো করে হেসে উঠব আমি
নরকের পথে তোমাদের যাত্রা শুরু হলে
ভালবাসা না পেলে আমি মানব না কিছু আর
ঈশ্বর মানবো না মানবো না কোন ব্যাভিচার
শুধুমাত্র ভালবাসা না পেলেই
আমি একেবারে ভালবাসাহীন হয়ে যাব
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন