ভালবাসা
শংকর ব্রহ্ম
ভালবাসা বুঝি না,তাতো নয়
যে কোন প্রাণীই বোঝে
আর আমি তো মানুষ
থাকি মানসীর খোঁজে।
ভালবাসা নিজে বোঝা যায়
কিন্তু অন্যকে বলে তা বোঝানো বড় দায়।
অনেক কথা বলব ভেবেই
তোমার কাছে গিয়েছিলাম
কন্ঠে আমার সে সব কথা
অনায়াসে আটকে গেল
নীরবতা নিয়েই আমি
একলা ঘরে ফিরে এলাম।
যায় না সহজে বলা মুখে
যে সব নিবিড় কথা
ধীরে ধীরে বুকে জমে পাথর হয়ে যায়
হৃদয়কে কুরে কুরে খায়
ভালবাসা,অতো কি সহজে বোঝা যায়?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন