ভাবতে ভাল লাগে
শংকর ব্রহ্ম
আমার জন্য কেউ ভাবে - ভাবতে ভাল লাগে,
সে আছে অন্য কোথাও , অন্য কোনখানে,
অমোঘ টানে , সে টানে মনে প্রাণে
তাকে আমি এড়াতে পারি না
মাঝখানে থাকে পড়ে বিরাট ব্যবধান
যে বাধা অতিক্রম করতে আমি অসহায়
সমাজ সংসার তা মানতে রাজী নয়
তা'তে অসামাজিকতার তকমা লেগে যায়।
তবু ভাবতে ভাল লাগে
কেউ আমার কথা ভাবে রাগে-অনুরাগে
প্রয়োজনে আমার জন্য সে রাত জাগে
ভাবতে ভাল লাগে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন