উদ্ভাস
শংকর ব্রহ্ম
--------------------
তোমাকে দেখার আগে ছিলাম বালক
প্রেমে পড়ার আগে তুমিও বালিকা
দ্বিধা থরো থরো এক চুম্বনে
কী আশ্চর্য
তুমি পেলে নারীর পূর্ণতা
তুমিই জিতেছ সখি
করেছ বাজীমাত
বেঁধেছ আমার
(দড়ি ছাড়া) দুই হাত
আমি কখনই করিনি তো প্রতিবাদ,
আমি যে নিজেকে সঁপে দিতেই চাই
তোমার কাছেই
নির্জন হলে এই রাত
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন