তুমি, শুধু তুমি
শংকর ব্রহ্ম
কত দূরে আছ তুমি আজ,
আমি তার কিছুই জানি না
তবু তোমার নিবিড় গন্ধ ভেসে আসে নাকে ,
তোমার সুরেলা ধ্বনি কানে এসে বাজে
মন আর লাগে না তো, ভাল মন্দ কাজে।
তোমার ধারালো মুচকি হাসি বিঁধে আছে বুকে
. তোমার সুতীব্র মায়া কি ভাবে যে সন্মোহিত করে,
তোমার গভীর প্রেম, এখনও আমাকে রাখে ধরে।
এসব জান না তুমি,
জান নাকি, অনেক দুঃখে আছি আমি?
তবু তুমি যেখানেই, যত দূরে যাও
তত যেন বুকের গভীরে এসে বাসা বেঁধে থাক
আমাকে কষ্টের নরকে,তবে কেন একা ফেলে রাখ?
যত দূরে যাও তুমি, তার চেয়ে কাছে আসে দ্রুত
তোমার প্রগাঢ় মায়া, প্রেমের গভীর গোপন ছায়া
শুধু মাত্র আমাকেই করে পরিস্রুত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন