তুলনা
শংকর ব্রহ্ম
বউ যে আমার নেই ঘরে আর,
চাঁদের সাথে তাই
এক রাত্তির ঘর করতে
চেয়েছিলাম ভাই।
চাঁদ তা শুনে বলল,
"ছিঃ ছিঃ লাজেই মরে যাই।"
চাঁদ মরলে কী হবে এই ধরার
ভেবে তাই
মনের দুঃখে চাঁদের কথা
নিজেই ভুলে যাই।
বউএর সাথে তুলনাটা
চাঁদের খুঁজে পাই,
ভেবে আমার বউয়ের স্মৃতি
একলাই ঘুমাই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন