তুক তাক
শংকর ব্রহ্ম


যাই যাই করলেই যাওয়া ঠিক হয় না
খাই খাই করলেই পেট ভরে যায় না,
সুখ সুখ করলেই সুখ ধরা দেয় না
ভালবাসি বললেই ভালবাসা হয় না।

সব কথা বললেও কথা শেষ হয় না
কিছু কথা বুকে থাকে মুখে বলা হয় না।

কাজ আর ভাবনায় থাকে যে ফারাক
অন্তর্হাস মধ্যে তার কত তুক তাক।