তোমার জন্য - এক
শংকর ব্রহ্ম
সারাটা দিন ব্যস্ত কাজে
রাত্রিবেলা হও উদয়,
তারপরে রাত বাড়তে থাকে
কথা তবু হয় না ক্ষয়।
তোমার আমার মধ্যে
স্থানের দূরত্ব থাক
হয়তো সেটাই বিধাতা চায়,
এক জায়গায় থাকলে দুজন
পন্ড হত সব কাজ প্রায়,
তোমার আমার,সে কথা নয় অজানা তার।
তুমি আমার মিষ্টি আদর
তুমি আমার গোপন সুখ,
তোমার সাথে আর কিছু নয়
কথা বলেই ভরল বুক।
তোমার কথা মনে করে
সকালবেলা ঘুম ভেঙে যায়,
তোমার আমার মধ্যে
খানিক দূরত্ব থাক বিধাতা চায়।
তুমি আমার কান্ডারী হও
তুফান যখন চরমে,
সে'সব কথা জানি বলেই
মরে থাকি মরমে।
আমায় খুলে বল দেখি,
তোমার মতন সুজনসখি
জীবনে আর পাব কি?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন