স্বপ্নের বীজ
শংকর ব্রহ্ম
মানবতায় উঠি ফুটে প্রেম পেলে যাই ছুটে
আনন্দ পাই যেখানে যত নিই যে লুটে পুটে,
কবি বলে মানেন যারা বলি তাদের শুনুন
প্রতি মুহূর্তে বুকের ভিতর স্বপ্নের বীজ বুনুন।
দুঃখগুলো পুষে রাখি জানি তো সুখ ফাঁকি
ধার-দেনা সব মিটিয়ে দিই পাওনা রাখি বাকী,
লোভকে নিজের শাসন করি দূরে রাখি ভয়
মেনে নিয়েই আমার সকল ক্ষতি এবং ক্ষয়।
জীবন তোমার সবার মতো ভীষণ মূল্যবান
সেই জীবনটা পারলে করো মানব সেবায় দান।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন