স্বপ্নোত্থিত
শংকর ব্রহ্ম
স্বপ্নে তোমায় নিয়ে যখন মসগুল আমি
মুহূর্ত অন্তিম
ঠিক সেই মুহূর্তে বেজে উঠল ফোন,
ঘুম ভেঙে যায়,স্বপ্নও চুরমার।
একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরি,
কী আশ্চর্য,এখানেও তুমি?
এমন ঘটনা বুঝি পৃথিবীতে একবারই ঘটে
তার জন্য প্রতীক্ষায়,
বহুকাল বেঁচে থাকা যায়।
- বল বল, কি বলতে চাও?
হঠাৎ ফোনটা কেটে যায়।
স্বপ্ন ভেঙে যেন আমার স্বপ্নোত্থিত প্রাণ হায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন