স্বপ্নকথা - (১).
শংকর ব্রহ্ম
তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী
তুমি নিম রাজী হও যদি
মুখ তুলে আর দেখব না যে পূর্ণিমার ওই চাঁদ
তোমায় ছাড়া সব দেখা তবে বাদ
ঘুম না এলে পরে মুখটা তুলে ধরে
কপালে দিয়ে ছোট্ট একটা চুমো
বলব এবার ঘুমো
তুমি রাজী হও যদি
তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী
যদিও কোথাও যাইনি অদ্যাবধি
তোমায় নিয়ে স্বপ্নে ভাসি
তোমায় ভেবে একলা হাসি
হাসতে হাসতে পরবো ফাঁসি
তাতে কার বা কি?
আমি তোমায় স্বপ্নে যদি কাছে টেনে নি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন