স্বাধীনতা - ১.
শংকর ব্রহ্ম
আমরা কেউ কোন অভিযোগ করতে পারি না
কেন না আমরা কেউই এর বাইরে নয়
তবু আমরা বিস্মৃত হই না যে আমরা ক্ষুধার্ত
ঘাস বেড়ে ওঠে দিন দিন জাতীয় উৎপাদন
কেউ আমরা গরু ছাগল নই
কে বোঝাবে কাকে?
স্মৃতি তবু বেড়ে ওঠে আর বাড়ে ইতিহাস
প্রতিবাদের রাস্তাগুলি সবই বন্ধ
আর জিনিষের দাম বাড়ছে ক্রমশই
অথচ কোন বিপদ সংকেত নেই
যে যেমন পারে টিকে থাকছে
এখন শূন্যতা শুধু ধু ধু মাঠ জুড়ে
তবু আমরা কোন অভিযোগ করতে পারি না
কারণ আমরা স্বাধীনতা পেয়েছি
সত্তর বছর আগেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন