স্বাধীনতা - ১.
শংকর ব্রহ্ম
আমরা কোনও অভিযোগ করতে পারি না
কা'র কাছে করব?
কারণ আমরা কেউই এর বাইরে নয়
তবু আমরা বিস্মৃত হই না যে আমরা ক্ষুধার্ত।
জাতীয় উৎপাদন আগাছা বেড়ে ওঠে দিন দিন,
আমরা কেউ গরু ছাগল নই
কে বোঝাবে কাকে?
স্মৃতি বেড়ে ওঠে আর বাড়ে ইতিহাস।
প্রতিবাদের রাস্তাগুলি এখন সবই বন্ধ
আর জিনিষের দাম বাড়ছে ক্রমশই,
অথচ কোন বিপদ সংকেত নেই কোথাও
যে যেমন পারে ধুঁকে টিকে আছে।
এখন শূন্যতা শুধু ধু ধু চোখে
তবু আমরা কোন অভিযোগ করতে পারি না
কারণ আমরা স্বাধীনতা পেয়েছি
আটাত্তর বছর আগেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন