শুকতারা
শংকর ব্রহ্ম
বিদূষী রমণী এক হেঁটে গেল
আমার হৃদয় ভেঙে রাতের বেলায়
এর কোন মানে হয়
চেনা কি অচেনা সেটা বড় কথা নয়
এত পথ থাকতে কেন সে না ঘুরে গিয়ে
আমার হৃদয় দিয়ে হেঁটে যাবে দূরে
কারণ খুঁজতে গিয়ে তার
রমণীকে আমি শুধু ঘুরে ফিরে
দেখি বারবার
আর তার কেশরাশি মুখে এসে পড়ে
সব সয়ে আমি থাকি চুপ করে পড়ে
বিদূষী দেখে না কিছু ফিরে
চলে যায় সোজা পথ ধরে
তবুও ধন্দে আমি থাকি
Vb রাত শেষ হতে আর কত বাকি
রমণী আকাশে ওঠে জ্বলে
শুকতারা হয়ে
আমি একা পড়ে থাকি ঘোরে
কাঁটা হয়ে ভয়ে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন