সোনার খাঁচা
শংকর ব্রহ্ম
মাথার ভিতর শব্দ নাচে
বুকের ভিতর ছবি
এ সব নিয়েই ছন্দে মাতেন
দেশ বিদেশের কবি।
মাথার ভিতর শব্দগুলি নাচে
কোনটা যে তার আছড়ে পড়ে ভাঙে
কোনোটা আবার লাফিয়ে উঠে বাঁচে
হৃদয় জুড়ে ভাবনারা সব নাচে।
চাই বা না চাই আমি
তুচ্ছ ওদের কাছে
ইচ্ছে মতোন শব্দগুলি
আনন্দে তাই নাচে।
ধরতে গেলেই দেবে ধরা
এমন বান্দা নয়তো ওরা
আবার কখন পড়বে জালে
নিজস্ব খেয়ালে।
কবে যে মুক্তি পাব জানি না হায়
কতদিন বন্দী আছি
শব্দ ঘেরা স্বর্ণ খাচায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন