শক্তি প্রবাহ
শংকর ব্রহ্ম
মহাবিশ্বের সমস্ত কিছুই আমাদের শক্তির উৎস।
ক্যালিফোর্নিয়ায় সাইকোথেরাপিস্টদের দ্বারা পরিচালিত একটি গবেষণায় প্রমাণ হয়েছে যে মনোযোগ যেখানে যায় সেখানে শক্তি প্রবাহিত হয়।
আপনি যদি বলেন,
"আমি যুদ্ধ চাই না।" আপনি যুদ্ধের দিকে মনোযোগ দিচ্ছেন এবং আপনি যেখানে মনোযোগ দিচ্ছেন সেখানে আপনার শক্তি সেখানে প্রবাহিত হবে।
আকর্ষণের নিয়ম অনুসারে আপনার শক্তির সাথে এটি মিলবে এবং এটি আপনার ত্রিমাত্রিক বাস্তবতায় প্রতিফলিত হয়ে ফিরে আসবে।
সুতরাং "আমি যুদ্ধ চাই না।" বলার পরিবর্তে,আপনার বলা উচিৎ
"আমি শান্তি চাই."।
তাতে আপনার মনোনিবেশ শক্তি শান্তির দিকে ধাবিত হবে। কারণ আপনি শান্তিকে আপনার শক্তি দিচ্ছেন এবং আকর্ষণীয়তার নিয়ম অনুয়ায়ী আপনার শক্তি শান্তির পথে ধাবিত হয়ে আপনার জীবনটি শান্তিময় করে তুলবে।
এই বিশ্ব-ব্রহ্মান্ড শব্দ কম্পনে কাজ করে।
তাই শব্দই ব্রহ্ম বা শব্দব্রহ্ম।মন্ত্রশক্তি তো আসলে কয়েকটি শব্দের মিলিত শক্তি ছাড়া
অলৌকিক কিছু নয় ঋষিরা জানতেন।
সুতরাং এইভাবে আপনার বিবৃতি পরিবর্তন করুন -
"আমি ব্যর্থ হতে চাই না।" বলার পরিবর্তে, বলুন, "আমি জিততে চাই!"
"আমি অসুস্থ হতে চাই না।" বলার পরিবর্তে বলুন, "আমি সুস্থ থাকতে চাই।"
"আমি লড়াই করতে চাই না" বলর পরিবর্তে
বলুন,"আমি শান্তির পক্ষে কাজ করতে চাই।"
"আমি আমার সঙ্গীর সাথে ঝগড়া করতে চাই না" কথার পরিবর্তে বলুন "আমি আমার সঙ্গীর সাথে সুন্দর ও আনন্দময় সম্পর্ক রাখতে চাই"।
ইত্যাদি ..
আমাদের চিন্তাভাবনা খুব শক্তিশালী কারণ চিন্তার মাধ্যমে শক্তি প্রেরণ করা যায়।
আপনি যা চান না সে সম্পর্কে আপনি যদি ভাবেন এবং কথা বলেন, তবে আপনি যা চান না তা আকর্ষণ করবেন!
আপনি যদি চান যদি তার সম্পর্কে আপনি কথা বলেন তবে আপনি যা চান তা আপনাকে আকর্ষণ করতে শুরু করবে!
আপনার জীবনের ব্যবহারিক অভিধান থেকে শব্দগুলি বাদ দিন
হতাশা / ঘৃণা / ব্যর্থতা / অসুস্থতা /হিংসা/জ্বালা /রোগ-যন্ত্রণা / যুদ্ধ /অশান্তি/ ভুল বোঝাবুঝি।
প্রভৃতি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন