শূন্যতা
শংকর ব্রহ্ম
এত যে রক্তপাত ঘটে যায় , ভিতরে বাহিরে
তা যদি বৃষ্টি হত, ফসলের মাঠ ভরে যেত -
এত যে অশ্রুপাত ঘটে নিয়মিত
কারণে বা অকারণে, বাহিরে ও ঘরে
যদি তা শিশির হতো,
সব ফুল ফুটে উঠতো ভোরে।
বাগানে ফুলেরা ছিল পুলকিত
গাছে গাছে ছিল কত পাখি
বাতাস উতলা ছিল স্বাভাবিক
মেঘেদেরও ছিল ডাকাডাকি।
যা যা সব থাকবার কথা
সবই ছিল চরাচর জুড়ে
শুধু তুমি ছিলে না বলেই
বুক জুড়ে ছিল না কিছুই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন