শিরদাঁড়া
শংকর ব্রহ্ম
'কী শালা আমি কবিতা বুঝি না,নেতা বলে কথা'
টেবিল চাপড়ে অশ্লীল ভঙ্গীতে গর্জে ওঠেন তিনি,
তারপর টুপটাপ সব কবিতারা ঝরে পড়ল তার উপর,
কবি নিশ্চুপ দেখলেন সব,
নিঃশব্দে চুমুক দিলেন চায়ে
আর তার ডাইনে আর বাঁয়ে কয়েক'শ চামচা
গামছা খুলে তালি মেরে বলে উঠল সবে,
কবিতাদের নিয়ে আজ শোবো,
দেখি কোন শালা কি করতে পারে?
কবির শিরদাঁড়া ক্রমশ শক্ত হয়ে উঠল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন