শিল্পী
শংকর ব্রহ্ম
মালি তুমি গাছে তো ফোটাতে পার ফুল
পাথরে ফোটাও দেখি?
আমরা যারা করি লেখালেখি আমাদের দশা একই
মাটি কিছু জড়ো করি বীজ বুনি
গাছ চাড়া হয়ে উঠলে পরে
সার জল দিই
তারপর একদিন গাছ হয়ে ফুল ফোটে
কিন্তু পাথরে ফোটাতে ফুল শিল্পকর্ম লাগে
কুঁদে কুঁদে পাথরের বুকে প্রাণের সঞ্চার করা
মোটেই সহজ কাজ নয়
তাতে খুব দম লাগে
আর লাগে নিজেকে নিংড়ে দিয়ে
তিলে তিলে ক্ষয় করে ফেলা
গাছে তো ফোটাতে পার ফুল
কিন্তু পাথরে ফোটাও দেখি
তবে বুঝি তুমি এক শিল্পী কারিগর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন