শেষ পর্যন্ত
শংকর ব্রহ্ম
আমরা অনেকেই জানি
কিভাবে আমাদের বোকা বানান হয়।
জিনিষের দাম হু হু করে বেড়ে ওঠে
আর এখানে শিশু-খাদ্যে আর ওষুধে
মেশানো হয় ভেজাল
আমরা প্রত্যক্ষ করলেও
তার জন্য আমাদের কন্ঠ কখনই
মুখর হয়ে ওঠে না প্রতিবাদে।
তিল তিল করে কি ভাবে
আমাদের হত্যা করা হয় প্রকাশ্যে
এসব জানার পর
কিই বা করতে পেরেছি আমরা?
আমরা অনেকেই তো জানি
কি ভাবে ফুল ফুটে ওঠে গাছে
কিংবা কিভাবে
বিস্ফোরিত হয় আনবিক বোমা।
এবং যারা গাছে গাছে ফুল ফোটায়
অথবা
আনবিক বোমার বিস্ফোরণ ঘটায়
তাদের আচার আচরণও
কারও অজানা নয় খুব একটা
এসব জেনে বুঝেই বা
কি লাভ হয়েছে আমাদের?
ভোটের আগে প্রতিশ্রুতির বন্যায় ভেসে
আহাম্মক হওয়া বন্ধ না হলে
কি আর লাভ হবে শেষ পর্যন্ত আমাদের?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন