সন্ধ্যাবেলা
শংকর ব্রহ্ম
বালক জানে না খেলা
তাই ঘোর সন্ধ্যাবেলা,
থাকে যে কী ঘোরে -
একা পথে ঘোরে
সঙ্গী খুঁজে ফেরে।
ঘরে তার মা বোন নেই?
আছে আছে সবই আছ-
মা-ও আছে, বোনও আছে
সকলেই ব্যস্ত নানা কাজে
যে যার মতন
বালকের সঙ্গ দেবে
কেউ নেই আর।
বালক জানে না খেলা
তাই ঘোর সন্ধ্যাবেলা,
থাকে গাঢ় ঘোরে -
সঙ্গী খুঁজে ফেরে,
পথে, একা ঘোরে।
তাই দেখে দূর থেকে -
বালিকার
বুক শুধু পোড়ে।
কাছে তার যাবার যে
নেই অধিকার
সামাজিক নিষেধাজ্ঞা তাকে
ঠেলে রাখে দূরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন