সময় - ১.
শংকর ব্রহ্ম
একটিবারের জন্য যে হায় যায়নি তোমায় ভোলা
দরজা ছিল বন্ধ তবু জানলা ছিল খোলা
বসন্ত এলে গাছে গাছে ফুটতে থাকে ফুল
তোমার কথা ভাবি না হায় বললে হবে ভুল
কত ভুল ভাবনা নিয়েই মানুষ জীবন গড়ে
সেই ভুল পথে গিয়েই মানুষ কেবল মরে
দরজা ছিল বন্ধ কিন্তু জানলা ছিল খোলা
একটিবারের জন্য কিন্তু যায়নি তোমায় ভোলা
অনেক স্বপ্ন মরলে নাকি, একটি নারী মরে
এই কথাটা বুঝিয়ে দেয় সময় এসে ঘরে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন