সমার্থক শব্দ
শংকর ব্রহ্ম
ভালবাসার কথা যখন উঠল,তখন তোমাকে বলি
ভালবাসার কোন ব্যাকরণ নেই
থাকলে একখানা কিনে তোমায় পাঠিয়ে দিতাম
তা সে যত দামই হোক
আর দামের কথা যখন উঠল তখন বলি
তোমার চেয়ে দামী কিংবা মূল্যবান
আর কিছুই নেই আমার কাছে
মূল্যমানের কথা যখন উঠল তখন বলি
ভালবাসার চেয়ে আর কিছুই বেশী
মূল্যমানের নেই এই পৃথিবীতে
আর তুমি
ভালবাসার সমার্থক শব্দ আমার কাছে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন