রাত্রি নামে
শংকর ব্রহ্ম
রাত দুপুরে যখন বৃষ্টি পড়ে
তোমার কথা হঠাৎ মনে পড়ে,
এখন তুমি কোথায় আছ,
কেউ জানে না তাও
কাছে গিয়ে হাত বাড়ালে
বলতে তুমি এখন সরে যাও,
এখন তো আর কেউ কাছে আসে না
ধরে না কোন হাত
হয়েছে হলুদ পাতার মতো
ঝরে যাওয়ার বরাত,
ঝরতে ঝরতে তবুও অবিরত
অবুঝ পাতার মতো,
নিজের ভিতর সজীবতা
জাগিয়ে রাখি যত।
তখন আমি বুঝতাম না
আরও অনেক কিছু,এখন বুঝি সব,
তখন ছিল কথার কথা যাহা
এখন যে তা,সবই করছি অনুভব।
এখন আমি চাঁদ দেখি না আর
যাই না ঘরে কারও,
দিন দুপুরে রাত্রি নামে
আমার মনে গাঢ়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন